শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিরামপুরে পুকুরে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের বিরামপুরে পুকুরের পানিতে ডুবে অজ্ঞাতপরিচয় (প্রায় ২৭) এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার(১৩ সেপ্টেম্বর)  বিকেল ৫টার দিকে উপজেলার মেইন রাস্তার ধানহাটি সংলগ্ন একটি পুকুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

এলাবাসি ও  পুলিশ জানান, দুপুরে ওই যুবক হাতে থাকা একটি ব্যাগ পুকুরপাড়ে রেখে পানিতে নেমে যায়। কিছুক্ষণ পর তাকে আর দেখা না পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি চালিয়ে মরদেহ উদ্ধার করে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান ,স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবক সাঁতার জানতেন না বা অন্য কোনো কারণে পানিতে ডুবে যেতে পারেন। তার নাম-পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো যুবকের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ