শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিরামপুরে আলুর ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের প্রতীকী প্রতিবাদ

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আলুর ন্যায্যমূল্যের দাবিতে দিনাজপুরের বিরামপুরে রাস্তায় আলু ফেলে মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি করেছে উত্তরবঙ্গ কৃষক মঞ্চ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের ঢাকা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে কৃষকরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানায়।

মানববন্ধনে উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহ নেওয়াজ ফিরোজ শুভর সভাপতিত্বে কৃষকরা সরকারের কাছে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান।

শাহ নেওয়াজ ফিরোজ শুভ বলেন, আমরা কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করি, কিন্তু ন্যায্য মূল্য পাই না। আমাদের কষ্টার্জিত ফসলের লাভ চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে। ২২ টাকা কেজি ব্যয়ে আলু উৎপাদন করে বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ টাকায়  কৃষকদের জন্য মারাত্মক ক্ষতির কারণ।

তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের দাবি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ