শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজয় র‍্যালির নিউজ সংগ্রহের সময় সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করে দিলেন বিএনপি নেতা 

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

দিনাজপুরের হিলিতে বিএনপির বিজয় র‍্যালির নিউজ সংগ্রহের সময় ধাক্কা দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি ও হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীকে বের করে দেয় এবং সংবাদ সংগ্রহে বাঁধা দিয়েছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।

মঙ্গলবার (৫ জুলাই)  বিকেল ৪টার দিকে হিলি চারমাথা মোড়ে নিউজ সংগ্রহ করতে গেলে তার সাথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

ভুক্তভোগী সাংবাদিক গোলাম রব্বানী বলেন,আজ বিকেলে আমার সহকর্মীদের সাথে হিলি চারমাথাতে মোড়ে বিএনপির নিউজ সংগ্রহ করতে যায়। এসময় ফুটেজ নিতে গেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আমাকে ধাক্কা দিতে দিতে বাহিরে নিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং বলে তুই কেন এখানে? আমি এ বিষয়ে সুষ্ঠ বিচার দাবি করছি সংশ্লিষ্টদের কাছে।

এ বিষয়ে হাকিমপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, আমি এ বিষয়ে অবগত না।তবে আপনার মাধ্যমে জানলাম। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ