শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে: ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। একটি সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া যাবে না। জাতি যদি সঠিক শিক্ষা না পায় তাহলে আগামীর বাংলাদেশ গড়াও সম্ভব নয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে যত উন্নয়ন এসবই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে। শিক্ষক কর্মচারীদের জন্য কল্যাণ তহবিল বিএনপিই করেছে।

তিনি বলেন, শিক্ষকদের সম্মান ও ইজ্জত দেয়ার চিন্তা প্রথম করেছেন শহীদ জিয়া। মেয়েদের বিনা পয়সায় লেখাপড়া করার ব্যবস্থা করেছেন বেগম খালেদা জিয়া।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এ পর্যন্ত শিক্ষকদের যে সব সুবিধা দেয়া হয়েছে, তার বেশির ভাগই বিএনপি সরকার দিয়েছে। শিক্ষকদের শতভাগ বেতনের মধ্যে ৭০ ভাগ দিয়েছে বিএনপি। আর এরশাদের আমলে দু’বারে ২০ ভাগ ও আওয়ামী লীগ আমলে মাত্র ১০ ভাগ দেয়া হয়েছে।

সেলিম ভূঁইয়া আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নির্বাচনে যাবো। আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে লক্ষাধিকের বেশী শিক্ষককে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জর হোসেন দুলাল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আজিজুল হক রাজা।

জেলা সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঠাকুরগাঁও জেলা সভাপতি তাজ উদ্দীন তাজু, কলেজ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুর রহিম, শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, শিক্ষক নেতা মাহবুবুল হক হেলাল, মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান, শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ