শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

মো. লুৎফর  রহমান.  হিলি ( দিনাজপুর) / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জে এস এস সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অভিমানে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই)  সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিতা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এস এস সি (বিজ্ঞান) বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে এক বিষয়ে অকৃতকার্য হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য তফুর উদ্দিন জানান,

আজ সারাদেশে এস এস সি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে রিতা মনি পরীক্ষায় অকৃতকার্য হয়। অভিমানে বাড়িতে থাকা কিটনাশক পান করেন।

বিষয়টি অসুস্থতার কারনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা রিতার মাকে ফোন করে জানায় সে।

পরে, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অভিমানে রিতা মনি নামের এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা করেছেন।বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ