শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

পঞ্চগড়ে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি দিনাজপুর থেকে গ্রেফতার

ভুবন সেন, দিনাজপুর / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

র‌্যাব জানায়, গতকাল (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ অভিযানে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বড় মাঠ এলাকা থেকে এজাহারনামীয় আসামি নূর রাব্বী (২৬), আবু তালেব (২৫) এবং কামাল হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, নিহত জাবেদ উমর জয় ও তার বন্ধুরা আসামিদের মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করলে ক্ষুব্ধ হয়ে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে। গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আসামিরা মোবাইল ফোনে ডেকে এনে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে ধারালো ছোরা দিয়ে জাবেদের শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে জাবেদ মারা যান।

ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ