শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চারজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা সদরের জগন্নাথপুর আদর্শ পাড়ায় অবস্থিত রেইনবো কোচিং সেন্টারের উদ্যোগে কোচিং সেন্টারের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রেইনবো কোচিং সেন্টারের পরিচালক মোকতাদুর রহমান কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন—

আদিবা জেরিন এশা, মোছাঃ রাহিমা আক্তার জেমি, মোছাঃ হালিমা আক্তার শুচি এবং মোছাঃ জাহিমা আক্তার জেরিন।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ