শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

দেড় মাস পর বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

ভুবন সেন,দিনাজপুর / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দেড় মাস বন্ধ থাকার শনিবার সকাল থেকে ফের কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে এই উত্তোলন শুরু হয়। গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের কয়লা মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ ছিল।

খনি কর্তৃপক্ষ জানায়, নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর উত্তোলন কাজে ফিরেছে তারা। এই ফেজ থেকে ৩ দশমিক ৯৪ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বলেন, “১৪০৬ নম্বর নতুন ফেজে ওপেন আবকাট নির্মাণ এবং পুরোনো ফেজ থেকে যন্ত্রপাতি স্যালভেজ ও মেইনটেন্যান্স শেষে উৎপাদন শুরু করা হয়েছে।”

চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৩০৫ নম্বর ফেজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলিত হয়। নতুন ফেজ থেকে প্রথম সপ্তাহে দৈনিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরবর্তী সময়ে দৈনিক ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে।

উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে, যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে সহায়ক হবে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ