শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দিনাজপুর জেলা প্রশাসকের বাসভবনে বজ্রপাত

দিনাজপুর প্রতিনিধি / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

দিনাজপুর জেলা প্রশাসকের বাসভবনে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বাসভবনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫২ মিনিটে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

সাইফুল নামের একজন পথচারী বলেন, প্রথমে জেলা প্রশাসক বাসভবনের সামনে ট্রান্সমিটারে পরে বাড়ির ভেতরে আগুন দেখতে পাই। বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে পাওয়ার কন্ট্রোল রুমের এমসিবি বা পাওয়ার বোর্ড ও অনেকগুলো ইলেকট্রিক ক্যাবল পুড়ে গেছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীদের কেউ ৩টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে কল করেন। খবর পেয়ে আমরা দ্রুত পানিবাহী ও উদ্ধারকারী গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার আগেই নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। বজ্রপাতে শর্টসার্কিট হয়ে তার পুড়ে গেছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ