শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দিনাজপুরে সাপের কামড়ে ৩ গৃহবধূর মৃত্যু

স্থানীয় রিপোর্ট / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) ও কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫)। অপরজন কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামে কনিকা রানী নামে এক গৃহবধূ রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই দিনে, কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে সকালে মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে বুলবুলি বেগম নামে এক গৃহবধূকে সাপে কামড় দেয়। আহত অবস্থায় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে কত্যর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে যাওয়ার পথেই তিনিও মৃত্যুবরণ করেন।

অন্যদিকে গত রোববার দিবাগত রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী মাটির ঘরের মেঝেতে গর্ত দেখতে পেয়ে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করার চেষ্টা করে। এ সময় গর্তের ভেতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এতে মুহূর্তেই ছটফট করতে করতে তিনি মারা যান।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কি সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী তবেই একজন রোগীর শরীরে এন্টিভেনাম প্রয়োগ করা হয়। সাপে কাটা দুজন রোগী অবস্থা খুব বেশি খারাপ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ