শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

দিনাজপুরে র‍্যাবের যৌথ অভিযানে আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।

স্থানীয় রিপোর্ট / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ০৮/০৭/২০২৫ ইং তারিখ সকাল ০৮.৪০ ঘটিকার সময় এজাহারে বর্ণিত ধৃত ০১নং আসামি ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন তুলশীগঙ্গা নদীর ধারে জনৈক রহমতের আবাদী জমির পার্শ্বে গাছ তলার নিচে ডেকে নিয়ে অতর্কিতভাবে মারধর করে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক ইনজেকশন সিরিঞ্জ এর মাধ্যমে বিষ প্রয়োগ করে। পরবর্তীতে স্থানীয় জনগনের মাধ্যমে ভিকটিমের পরিবার ভিকটিমকে চিকিৎসার জন্য ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিএমএইচ বগুড়ায় প্রেরণ করেন এবং চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ০৯/০৭/২০২৫ খ্রিঃ সকাল ০৬.১৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১১/১৪১, তাং-০৯/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ ১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ইং ১৯/০৮/২০২৫ তারিখ সময় ভোর ০৪.১৫ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত ইউপি সদস্যকে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মামুনুর রশিদ (৫০), পিতা-মৃত ময়েজ উদ্দিন মন্ডল, সাং-বাওনা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ