শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬২ কেজি গাঁজা ১টি পিক-আপসহ আটক-২

ভুবন সেন, দিনাজপুর / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান- এর নেতৃত্বে রবিবার দুপুরে ৬২ কেজি গাঁজা একটি ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায় যে, ট্রাকে মধ্যে সুকৌশলে গাঁজা গুলো বিভিন্ন পদ্ধতিতে লুকিয়ে রাখে যেন জনসাধারণের চোখে সহজে নজর না পরে। এভাবেই ট্রাকে করে ট্রাক চালক এক স্থান থেকে অন্য স্থানে মাদকদ্রব্য স্থানান্তর করে। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে পেতে থাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চৌকস দলটি ট্রাকের গতিবিধি অনুসরণ করে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স এম এ মোটরস-এর সামনে ট্রাকটি আটক করা হয়েছে। গাঁজা সহ আটককৃত ট্রাক চালক কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ পলাশ সরকারের পুত্র মোঃ বাহার উদ্দিন সজীব (৩০), উত্তর ট্রাকের হেল্পার কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র মোঃ শাকিল হোসেন (২৬)। ৬২ কেজি গাঁজা ও ১ টি ট্রাক সহ আটককৃত ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ৩৮, ৪১ ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করেছে।

এই অভিযান সম্পর্কে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ