শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

দিনাজপুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভুবন সেন,দিনাজপুর / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

দিনাজপুরে শামসুর হক (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার(০৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের গাবুরা বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামসুর হক সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের তাজপুর মেম্বারপাড়া এলাকার মৃত ইব্রাহীমের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি গাবুরাহাট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের সাথে সর্বশেষ কথা হয় শুক্রবার। রোববার দুপুরে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে পুলিশ ও পিবিআই সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানিয়েছেন,ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ