শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

দিনাজপুরে বিনোদন পার্ক ‘জীবন মহল’ ভাঙচুর ও অগ্নিসংযোগ, সংঘর্ষে আহত ১২

রিপোটারের নাম / ৮৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ হামলায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় দুটি মাইক্রোবাস ও পাঁচজন সংবাদকর্মীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটা থেকে জীবন চৌধুরীর সমর্থকেরা পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ করছিলেন। এরই মধ্যে বিকেল তিনটার দিকে সাত শতাধিক তৌহিদী জনতার সমর্থক ঘটনাস্থলে এসে জীবন চৌধুরীর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। উভয় পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধে। এসময় কিছু দুর্বৃত্ত পার্কে প্রবেশ করে লুটপাট চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত ১৭ আগস্ট একই পার্কে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তৌহিদী জনতার নেতা মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করেন, জীবন চৌধুরীর লেলিয়ে দেওয়া লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ