শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

দিনাজপুরে নিখোঁজের ১৪ ঘণ্টা ধরে নিখোঁজ যুবকের লাশ মিলল ব্রীজের পাশে

স্থানীয় রিপোর্ট / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে একটি ব্রিজের পাশ থেকে হাসিবুল (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা বাজারের পূর্বে ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিবুল ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা ডাঙ্গাপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

মৃতের বড় ভাই ফেরদৌস জানান, হাসিবুল মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং তাঁর মৃগী রোগ ছিল। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে হাসিবুল নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর শনিবার সকাল ৬টায় সনকা ব্রিজের পাশে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাঁদেরকে খবর দেন।

এ বিষয়ে ওসি আরও জানান, সনকা এলাকায় পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় ইউপি সদস্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ