শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

দিনাজপুরে ঝড়ে গাছ ভেঙে অটোর উপর পড়ে গৃহবধূ নিহত, আহত শিশু ও চালক

ভুবন সেন,দিনাজপুর / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

দিনাজপুরে ঝড়ের সময় রাস্তার পাশের গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক শিশু ও অটোচালক।

শুক্রবার (২৫জুলাই) বিকেলে সদর উপজেলার আঙ্গরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ গীতা রানী (৪৫) সদর উপজেলার কমলপুর এলাকার রামপালের স্ত্রী। আহত শিশু মাহবুবা (২৭ মাস) বাসুদেবপুরের শাহিনুর ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় একটি ব্যাটারিচালিত অটোটি আঙ্গরা পুল পার হওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে থাকা গাছটি উপড়ে গিয়ে অটোর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই গীতা রানী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ঝুঁকিপূর্ণ গাছ আগেই অপসারণ করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। তারা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ