শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দিনাজপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ কর্মী

স্থানীয় রিপোর্ট / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ৩০ কর্মী। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ওসমান গনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও রংপুর অঞ্চল টিমের সদস্য আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার সেক্রেটারি মো. সামিউল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল জলিলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতারা।

জামায়াতে যোগদানকারী বিএনপি কর্মীরা হলেন—আবু সাইদ, আহাদ ইসলাম, হুসাইন আলি, নজু ইসলাম, শামিম ইসলাম, শাকিল ইসলাম, সহিদুল ইসলাম, ফজুলু রহমান, জিয়া হক, আকিবুল ইসলাম, নুর বাবু, রিফাত ইসলাম, জাহিদুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, নাজির উদ্দিন, আলামিন, সোহরাব আলি, মোরসালিন ইসলাম, বাইজিত ইসলাম, কালাম ইসলাম, শিলু ইসলাম, শাহিন ইসলাম, এনামুল হক, সাইদুল ইসলাম, মাজিদুল ইসলাম, আউয়াল ইসলাম, আবু হানিফ, আনারুল ও রাকিব ইসলাম।

প্রধান অতিথি আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা বলেন, আপনারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে একটি আদর্শিক ইসলামী দলে যুক্ত হয়েছেন। তবে শুধু যোগদান করলেই চলবে না; আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধিবিধান অনুসরণ করতে হবে। নিজেদেরকে একজন ত্যাগী ও আদর্শিক দায়ী হিসেবে গড়ে তুলতে হবে।

যোগদানকারী বিএনপি কর্মীদের মধ্যে নজরুল ইসলাম, আবু সাঈদ, আউয়াল, সোহেল রানা ও নুর বাবু আমার দেশকে বলেন, আমরা আগে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং স্থানীয় নেতাদের— যেমন রবিউল আলম তুহিন, আনিছুর রহমান ও নাসির উদ্দীনের—নির্দেশে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতাম। কিন্তু বর্তমানে বিএনপির নামে নানা ধরনের চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এজন্য আমরা নিজেদের সিদ্ধান্তে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। এটি একটি আদর্শিক দল, যার কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ভাবকী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দীন আমার দেশকে বলেন, আজ যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছে, তারা কেউই বিএনপির কর্মী নয়। এটি সম্পূর্ণ গুজব।

জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন মুঠোফোনে আমার দেশকে বলেন,আমি গণসংযোগের কাজে ব্যস্ত ছিলাম। আমার কাছে মোবাইলটি ছিল না তাই ফেসবুকে ছিলাম না। এজন্য বিষয়টি নিয়ে আমি এখনও অবগত নই। তারা কারা ছিল, পরবর্তীতে বিষয়টা খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ