শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৩

ভুবন সেন, দিনাজপুর / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

দিনাজপুর শহরের লেবুরমোড় গোলাবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা তিনজন দগ্ধ হয়ে আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আহতরা হলেন শুভ ইসলাম(৩৩),হাসির ইসলাম (৩০),রফিকুল ইসলাম (৪৫)।

এদিকে আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা, সিলিন্ডারের ত্রুটি বা অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ