শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

স্থানীয় রিপোর্ট / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

দিনাজপুরের কালীতলা এলাকায় বসতবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশু ও নারীসহ আটজন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে একাধিক গুরুতর আহত এবং তাদের সবাইকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনায় গুরুতর দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।

আহতরা হলেন – কালিতলা এলাকার মনসুর আলী ছেলে মাহবুব রহমান (৫৫), তার স্ত্রী রুবিনা বেগম (৪৮), ছেলে রাইয়ান রহমান (১৫), ফয়জুর রহমানের স্ত্রী হামিদা খাতুন (৫৫), মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন (৫০), মনিরুল ইসলামের ছেলে স্বচ্ছ (১৪), মৃত কুমিরুদ্দিনের ছেলে শাহজাহান (৬০), মুক্তি (৪৮) ও গ্যাস সিলিন্ডার মিস্ত্রি রিয়াদ (৪০)।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ইসরাত রূপালী জানান, অগ্নিদগ্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ বছরের কিশোরসহ মোট আটজন ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ