শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দিনাজপুরে একইদিনে দুই পৃথক ঘটনায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

ভুবন সেন, দিনাজপুর / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের বিরল উপজেলায় একইদিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর ) সকালে ও দুপুরে এই ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামে বাবু ইসলামের দুই বছরের ছেলে সামিউল ইসলাম সকাল ১০টার দিকে বাড়ির পাশে পূণর্ভবা নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

অন্যদিকে দুপুর ১টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামে আরও দুটি শিশুর মৃত্যু হয়। নিহতরা হলেন একই গ্রামের লিটন ইসলামের মেয়ে ও তেঘরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান রাফা (১৩) এবং মো. আফজাল হোসেনের মেয়ে ও রঘুপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিম আকতার (১২)।

তারা পাশ্ববর্তী শাহআলমের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। প্রতিবেশিরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তিন শিশুর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ