শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মো. লুৎফর রহমান,হিলি (দিনাজপুর) / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে কষ্টি পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জরুরি বিভাগের পাশের ময়লার স্তূপে ফেলে রাখা একটি ব্যাগের ভেতর থেকে মূর্তিটি পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান জানান, দুপুর আড়াইটার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে ব্যাগটি খুঁজে পান। প্রথমে ভেতরে বিপজ্জনক কিছু আছে মনে হলেও পরে ব্যাগ খুলে প্রায় তিন কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, প্রাথমিকভাবে মূর্তিটি জব্দ করা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ