শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম ওয়ারেছ আলী (৫৫)। তিনি মৃত হবিবর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড রোদ ও তাপদাহের মধ্যে ওয়ারেছ আলী নিজ খেতে কীটনাশক ছিটাতে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবার ও প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। পরে ধানখেতে তাঁকে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু বলেন, বিকেলে খুঁজতে গিয়ে দেখি ভাই মাঠে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তিনি আর বেঁচে নেই।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি আরও বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। পরিবার ইতোমধ্যে দাফনের প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ