শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দিনাজপুরের খানসামায় র‍্যাবের অভিযানে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ ২ পাচারকারী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চোরাচালানের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

চোরাকারবারীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ১৩/১০/২০২৫ তারিখ দুপুর ০১.০৫ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানাধীন ০২ নং ভেরবেড়ী ইউপির ০৭ নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল মাজেদ (৫০), পিতা- মৃত তছির উদ্দিন এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ধৃত আসামির বসতবাড়ী তল্লাশীকালে বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে রান্নাঘর হতে ৯.২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের ০১টি বিষ্ণুমূর্তিসহ অভিযুক্ত আসামী- ১। মোঃ আব্দুল মাজেদ (৫০), পিতা- মৃত তছির উদ্দিন, সাং- ভেরবেড়ী, ডাকঘর- তঙ্গুয়া, থানা- খানসামা এবং ২। মোঃ আলী আজম (৬৫), পিতা- মৃত বরকত আলী শেখ, সাং- ভোগডোমা, থানা- বীরগঞ্জ, উভয় জেলা- দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম করতে হয়। তারা পরস্পর যোগসাজসে উক্ত মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ