শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

ভুবন সেন, দিনাজপুর / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের খানসামায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটক আকিবুল ইসলাম ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর শয়নকক্ষ থেকে একটি স্টিলের ট্রাংকে রাখা ৬৭.৪ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকের নেতৃত্বে এসআই মোস্তাক বিল্লাহ, এসআই আলমাস, এএসআই শরিফুল ও এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

অভিযান চলাকালে পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নশরতপুর বটিকাটা পাড়া এলাকার আজাহার আলী (৫০) পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

এবিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ৬৭.৪ কেজি গাঁজাসহ আকিবুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।”

থানা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি কামরুজ্জামান সরকার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সহযোগিতা প্রদান করবে। এইজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ