শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোন বাধা নেই – দিনাজপুরে সার্জিস আলম

ভুবন সেন, দিনাজপুর / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,শাপলা প্রতীক দিতে কোন আইনগত বাধা নেই। বিষয়টি নিয়ে আমরা আইনবিদদের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্যই এ সিদ্ধান্ত নিচ্ছে। নির্বাচন কমিশন দেখাক, কোন আইনে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাবে না।

রবিবার দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তার প্রাপ্য প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশ নেবে। নির্বাচন কমিশন যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তাহলে আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেছেন,জুলাই সনদে এনসিপি ও চারটি দল স্বাক্ষর না করায় জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এ প্রসঙ্গে সারজিস আলম বলেন, এটা সাধারণ মানুষ ঠিক করবে প্রভাব পড়বে কি না। জুলাই অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো হাহাকার করতো, কর্মসূচি দিয়েও রাস্তায় নামতে সাহস পেত না। বড় বড় রাজনৈতিক দলের অফিসেও তখন ১০ জন কর্মী পাওয়া যেত না।

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে কোনো কাগজ জনগণ মেনে নেবে না।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি দিনাজপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফয়সল করিম সোহেব।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ড. আব্দুর আহাদসহ দিনাজপুরের ১৩ উপজেলার এনসিপি নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ