শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাজী ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিরাপদ খাদ্য আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স হাজী ট্রেডার্স নামের একটি খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর)  রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা  এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম আলী।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে চালানবিহীন ও লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ছিল রংযুক্ত মসুর ডাল, নুডুলস, কাসুন্দি, আচার, মধু এবং শিশুখাদ্যের মতো পণ্য। এসব কার্যক্রম ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর স্পষ্ট লঙ্ঘন।

পরিস্থিতি বিবেচনা করে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

দিনাজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা জানান, অভিযানে রঙ মেশানো মট ডালকে মুগ ডাল হিসেবে চালানবিহীনভাবে বিক্রি করা হচ্ছিল। এছাড়াও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। তিনি আরও জানান, অভিযান রাত সাড়ে ৯টা থেকে ১১টা  পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ