দিনাজপুর-৬(হাকিমপুর-ঘোড়াঘাট-
বিরামপুর – নবাবগঞ্জ ) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সন্ধায়( ৩ নভেম্বর) হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি হিলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, , পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন, সহ দলের অনেকে ছিলেন।
সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে আনন্দ র্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের মনোনয়ন নিশ্চিত হওয়ায় কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশাবাদী—আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।