শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাবিপ্রবিতে ছুরিকাঘাত, শিবির কর্মী সাময়িক বহিষ্কার

ভুবন সেন, দিনাজপুর / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে শহর থেকে ক্যাম্পাসগামী বিশ্ববিদ্যালয়ের বাসে উচ্চস্বরে কথা বলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাসস্ট্যান্ডে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক সাধারণ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে ফিজিক্স বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও শিবির নেতা আনসারুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে বসে অভিযুক্ত আনসারুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, রাতের খাবার খেয়ে হলে ফেরার পথে ক্যাম্পাস বাসস্ট্যান্ডে প্রচণ্ড হইচই ও ধাক্কাধাক্কি দেখতে পাই। কাছে গিয়ে দেখি শিবিরের নেতা আনসারুল ইসলাম (পদার্থ-১৯) ও আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে গণ্ডগোল চলছে। আর তানভীর (ইংরেজি-২২) ছুরিকাহত হয়েছেন।

পরে স্টুডেন্ট অ্যাডভাইজার ও সহকারী প্রক্টরদের একটি টিম এসে আনসারুল ও আহমেদ মুহিতকে (ফাইন্যান্স-২২) গাড়িতে বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরী বৈঠক বসে ওই শিক্ষার থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ