শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

১০ শিক্ষার্থীর কলেজে শিক্ষকই ১১ জন, তবুও পাস করেনি কেউই

স্থানীয় রিপোর্ট / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজের থেকে কেউ পাশ করেনি। উক্ত ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট কলেজের নাম রয়েছে।

আজ (১৬ অক্টোবর) শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, কবিরাজ হাট কলেজের অংশ নেওয়া ১০ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। কলেজে শিক্ষক রয়েছেন ১১ জন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ২০১১ সালে কলেজটি স্থাপিত হয়। ২০২৩ সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে কলেজে ১১ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী কর্মরত আছেন। গত বছর এই কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। তবে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর কেউ পাশ করেনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ হিমাদ্রি রায় বলেন, কলেজটির অবস্থান প্রত্যন্ত অঞ্চলে এবং এই এলাকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফলে সংসারে আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে বেশির ভাগ শিক্ষার্থীকে পরিবারের সঙ্গে কাজে যেতে হয়। এ কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশে উপস্থিত থাকে না।

পাশাপাশি এ বছর দেশের রাজনৈতিক ও কলেজের বিভিন্ন সংকটের কারণে কাঙ্ক্ষিত ফলাফলে অর্জনে আমাদের চেষ্টা ব্যর্থ রয়েছে। সদ্য একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে কলেজের আর্থিক এবং কক্ষ ও আসবাবপত্র সংকট শিক্ষাদানে প্রভাব ফেলেছে। সংকট কাটিয়ে উঠতে আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ করেছি; যাতে কলেজটি তার গৌরব ফিরে পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ