শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

হিলি স্থলবন্দর টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি অঞ্চলে টানা এক সপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

আজ রবিবার (৫ অক্টোবর)  সকালে সূর্যের দেখা না মেলায় দিনভর মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটেছে।

বৃষ্টি ও পানির কারণে হিলি বাজারের দোকানপাট খোলা থাকলেও ক্রেতাশূন্য পড়ে আছে। ব্যবসায়ীরা দিন কাটাচ্ছেন অলসভাবে।

হিলি বাজারের কাপড় ব্যবসায়ী শরিফ মণ্ডল বলেন, বৃষ্টি আর পানির কারণে বেচাকেনা একেবারেই নেই। ক্রেতারা আসছে না, দিন যাচ্ছে বসে থেকে।

হিলি চারমাথা মোড়ের মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী  রকি হোসেন  বলেন, টানা বৃষ্টির কারণে বেচাকেনা অনেক কমে গেছে। বাইরে থেকে লোকই আসে না, ফলে দিন শেষে ক্ষতির মুখে পড়ছি।

হিলি হাট কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, টানা বৃষ্টিতে বাজারে মানুষের আনাগোনা কমে গেছে। ব্যবসা-বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বর্ষা মৌসুমের শেষ দিকে এমন বৃষ্টি স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ