শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

হাকিমপুরে বর্ষায় কাদামাখা রাস্তায় জনদুর্ভোগ

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রামে সামান্য বৃষ্টিতেই দুই কিলোমিটার কাঁচা রাস্তা হাঁটু সমান কাদায় পরিণত হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ওই এলাকার প্রায় বিশহাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, শহিদুল ইসলাম বাড়ি থেকে মোড় পর্যন্ত কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়েছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় স্থানীয়দের বাধ্য হয়ে প্রতিদিন এ কাদামাখা পথে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে।

ইটাই গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মাসুদ রানা বলেন, আমরা বছরের পর বছর এই কষ্ট সহ্য করছি। উৎপাদিত ফসল বাজারে নিতে পারছি না।

স্থানীয় বাসিন্দা মো. সামছুর রহমান বলেন, বর্ষা এলেই গ্রামের মানুষ বিপাকে পড়ে। শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে হেঁটে স্কুলে যায়।

স্থানীয় বাসিন্দা মো. মশফিকুর মাস্টার বলেন, রাস্তার অবস্থা শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব ফেলছে। দ্রুত সংস্কার জরুরি।

স্থানীয় বাসিন্দা মো. সাহাজান আলী বলেন, কোনো গাড়ি আসে না, কৃষকেরা ফসল বিক্রি করতে পারে না। সরকারের নজর দেওয়া উচিত।

এ বিষয়ে আলীহাট  ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল ইমরান হোসেন বলেন গত আইনশৃঙ্খলা মিটিং এ বিষয়টি আলোচনা হয়েছে তবে খুব শীঘ্রই রাস্তাটির কাজ হবে।

হাকিমপুর উপজেলা প্রকৌশলী মো. এন্তাজুর রহমান বলেন, রাস্তাটি ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনো অনুমোদন হয়নি। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ