শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাস্তার পাশে গুদামঘরের বারন্দায় পরে থাকা (৫৫) উর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর বারোটার দিকে হিলি চুড়িপট্টি যাওয়ার পথে কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর গুদামঘরের বারন্দায় পরিত্যক্ত অবস্থায় পৌর শহরের মধ্যে বাসুদেবপুর  এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক।

স্থানীয়রা বলেন, প্রায় সময় এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন, সিপি মোড়, এবং আশ পাশের এলাকায় ঘুরাফেরা।স্থানীয়দের ধারণা মৃত ব্যক্তি একজন মাদকসেবি এবং তার বাড়ি সৈয়দপুর। তাকে বিহারি হিসেবে অনেই চেনে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক বলেন, আজ দুপুরের দিকে খবর পাই মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে এসআই সুজা মিয়া সহ পুলিশের চৌকস দল পাঠিয়ে দেয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মৃতব্যক্তির শরীরে কোন আঘাতের দাগ বা চিহ্ন দেখা যায় নাই। ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু মরদেহ শনাক্ত করা সম্ভব হয় নাই। তাই আমরা ইউডি মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মৃতব্যক্তির স্বজনদের পাওয়া না গেলে তার সৎ কাজের জন্য মফিজুল কে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ