শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

হাকিমপুরে পৌর বিএনপির পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছে পৌর বিএনপি।

আজ বুধবার (১ অক্টোবর ) সন্ধ্যায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁনের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল হাকিমপুর পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে যান। সেখানে তারা পূজা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, বিএনপি নেতা ওয়েদুর রহমান রিপনসহ পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও আয়োজকরা পৌর বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মীয় উৎসবের সময়ে রাজনৈতিক দলের নেতারা পাশে দাঁড়ানো সমাজে সম্প্রীতির বার্তা দেয়।

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন বক্তব্য রাখেন, বলেন,ধর্ম যার, রাষ্ট্র সবার। সকল ধর্মাবলম্বী যেন নির্বিঘ্নে তাদের উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে আমরা সবসময় পাশে থাকব। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানাই।

এসময় নেতৃবৃন্দ আরও জানান, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে বিএনপি সকলের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ