রাজধানীর রামপুরায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে রামপুরা থানা থেকে জানা যায়, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।