শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

হিলিতে রোপা আমন ফসল রক্ষায় আলোক ফাঁদ স্থাপন

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রোপা আমন ফসল নির্বিঘ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পর্যবেক্ষণ ও দমনে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আলোক ফাঁদ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাকিমপুর হিলি  পৌরসভার ছোট জালালপুর ও আলীহাট ইউনিয়নের সাদুড়িয়া মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কৃষকদের মাঝে আলোক ফাঁদের কার্যকারিতা ও ব্যবহার পদ্ধতি তুলে ধরেন কৃষি কর্মকর্তারা।

স্থানীয় কৃষক গোলাম রব্বানী  বলেন,আগে আমরা অনেক সময় বুঝতেই পারতাম না কখন কোন পোকা আক্রমণ করছে। এখন আলোক ফাঁদে সহজে শনাক্ত করা যাচ্ছে। ফলে সময়মতো ব্যবস্থা নিতে পারছি।

আরেক কৃষক শফিকুল ইসলাম জানান, আলোক ফাঁদে পোকা ধরে ফেলায় কীটনাশকের ব্যবহার কমে যাবে। এতে আমাদের খরচ বাঁচবে, আর জমির ফসলও নিরাপদ থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম বলেন, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকার উপস্থিতি সহজে শনাক্ত করা সম্ভব হচ্ছে। এর ফলে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কীটনাশকের ব্যবহার হ্রাস পাবে। এ কার্যক্রম পরিবেশবান্ধব উপায়ে বালাই দমন নিশ্চিত করবে এবং কৃষকদের উৎপাদন খরচও কমিয়ে আনবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মো. রাজিব, মুনসুর আলীসহ স্থানীয় কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ