শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

দিনাজপুরে জলবায়ু পরিবর্তন রুখতে ‘ড্র দ্য লাইন’ কর্মসূচি

ভুবন সেন, দিনাজপুর / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জলবায়ু পরিবর্তনের বিপর্যয় ঠেকাতে বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরে পালিত হলো “DRAW THE LINE – Draw the line for survival, Reimagine our future” কর্মসূচি।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধনের মাধ্যমে স্থানীয় পরিবেশ ও যুব সংগঠনগুলো এ কর্মসূচি পালন করে।

আয়োজকরা জানান, ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে জলবায়ু ন্যায়বিচারের দাবি তোলা হচ্ছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব সংগঠন, কলেজ-ভার্সিটির শিক্ষার্থী, যুব কর্মী ও সাধারণ মানুষ।

স্টেপ আপ ফর টুমরোর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, লাগামহীন কার্বন নিঃসরণ, বেপরোয়া শিল্পায়ন, বন ধ্বংস এবং নদী দখলের কারণে বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে কঠোরভাবে দায় নিতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হতে হবে।

তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে হলে এখনই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। সরকারকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কয়লা ও জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন কমানো এবং পরিবেশবান্ধব নীতিমালা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন মানবতার কল্যাণে মানবপ্রেমী যুবসংগঠনের সভাপতি মোঃ আব্দুল জব্বার, মুক্তচিন্তার নির্বাহী পরিচালক জিলহজ্জ সরকার, বিকাশের নির্বাহী পরিচালক নুরল সরকার, মুক্ত আকাশের নির্বাহী পরিচালক বিপুল রায়, ভিডোর নির্বাহী পরিচালক জুয়েল, এসএ সাগর ও রাজু ইসলাম প্রমুখ ।

এসময় অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানি বন্ধ, বন রক্ষা ও নদী দখল উচ্ছেদসহ নানা দাবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ