শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

“জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো হুংকারেই নির্বাচন ঠেকানো যাবে না”: ডা. এজেডএম জাহিদ হোসেন

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের হিলিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা সিনিয়র সহসভাপতি মো. শাহিন মন্ডল, যুগ্ম সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুংকারেই আগামী জাতীয় নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে, সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুন্ঠনকৃত অর্থ ফেরত আসবে, আজকে যে মব সন্ত্রাস করা হচ্ছে সেটি বন্ধ হবে এবং সর্বোপরি বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে।

সভায় স্থানীয় নেতারা দলের সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয় তুলে ধরেন এবং দলকে আরও শক্তিশালী করতে বিভিন্ন প্রস্তাব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ