শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কার উদ্ধার, যুবলীগ নেতা সহ পাঁচজন গ্রেপ্তার

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের বিরামপুরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি প্রাইভেট কার উদ্ধার করেছে এবং গাড়িটি বিক্রির চেষ্টা করা পাঁচজনকে আটক করেছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার কলেজ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—বিরামপুর পৌর এলাকার শিমুলতলী গড়েরপাড় গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল (৫৩)। এছাড়া আটক হয়েছেন আবু হোসেন মোস্তফা কামাল অনিক (২৯), শাখাওয়াত হোসেন (৫২), কামরুল (৪১) এবং মাসুদ রানা শুভ (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গাজীপুরের রূপগঞ্জ উপজেলা থেকে গাড়িটি ছিনতাই করা হয়েছিল। এরপর মালিক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার বিক্রির সময় বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন গাড়ি কিনতে আসেন। তবে তিনি বিআরটিএ’র মাধ্যমে মালিকানা যাচাই করে এবং প্রকৃত মালিকের সঙ্গে ফোনে কথা বলে বুঝতে পারেন গাড়িটি ছিনতাইকৃত।

মোয়াজ্জেম হোসেনের সতর্কতা অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার করে এবং সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, পুলিশ ছিনতাই চক্রে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ