শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

চারদিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

ভুবন সেন, দিনাজপুর / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিস্ফোরকের অভাবে চারদিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে পাথর উত্তোলন শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (ইউজিও এন্ড এম) (চঃদাঃ) এবং ইঞ্জিনিয়ারিং টু কন্ট্রাক্ট প্রকৌশলী মো. অবায়দুল্লাহ।

পাথর উত্তোলনের কাজে অ্যামোনিয়াম নাইট্রেডসহ বেশ কিছু বিস্ফোরকের প্রয়োজন হয়, এর মধ্যে একটি বিস্ফোরক সংকটের কারণে চলতি বছরের ২৮ আগস্ট থেকে খনির পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. অবায়দুল্লাহ বলেন, সোমবার সকালে এই বিস্ফোরক খনিতে এসে পৌঁছেছে। সকাল থেকে খনির ভূগর্ভে কার্যক্রম শুরু হয় এবং দুপুরের শিফট থেকে পুরো দমে পাথর উত্তোলন শুরু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিন শিফটে আগের মতই পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন হবে বলে খনি কর্তৃপক্ষ আশা করছে।

খনি থেকে পাথর উত্তোলন করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী, পাথর উত্তোলনের জন্য যাবতীয় যন্ত্রপাতি ও বিস্ফোরকের যোগান দেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উৎপাদন ও উন্নয়ন কাজে ব্যবহৃত বিস্ফোরক সংকটে এর কারণে মধ্যপাড়া খনিতে এর আগে ২০২২ সালে মে মাসে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। তারও আগে বিস্ফোরকের অভাবে প্রথম ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালের জুন মাসে সাতদিন ও ২০২২ সালের মার্চ মাসে ১৪ দিন উৎপাদন বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ