শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন

লাইটহীন সড়কে ভোগান্তি হিলি পৌর এলাকায়

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার অধিকাংশ সড়ক রাতে অন্ধকারে ডুবে থাকে। কোথাও লাইট বসানো হলেও অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আবার কিছু গুরুত্বপূর্ণ সড়কে এখনো লাইট স্থাপনই হয়নি। এতে পথচারী ও স্থানীয়রা প্রতিনিয়ত ভোগান্তি ও আতঙ্কের শিকার হচ্ছেন।

লাইটবিহীন অন্ধকার শহর

লাইটবিহীন অন্ধকার শহর

গত বুধবার (২৭ আগস্ট) রাতে সরেজমিন দেখা যায়, পৌরসভার মাঠপাড়া, চন্ডিপুর, মানিক বেকারি মোড়, মহড়াপাড়া, ছোট ডাঙ্গাপাড়া, চুড়িপট্রিমোড় থেকে জিলাপট্রি পর্যন্ত সড়কগুলো অন্ধকারে নিমজ্জিত।

স্থানীয় বাসিন্দা মো. সেলিম বলেন, ‘রাতে লাইট না থাকায় আমরা নিরাপদে চলাচল করতে পারি না।

ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের অভিযোগ, অন্ধকারের সুযোগে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যায়।

আরেক বাসিন্দা রানা হোসেন বলেন, ‘অন্ধকারের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

পৌরসভার প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ায় বাজেট সংকট রয়েছে। বাজেট পাওয়া গেলে নতুন লাইট বসানো হবে।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, যেসব সড়কে লাইট নেই, ধাপে ধাপে সেখানে স্থাপন করা হবে। নষ্ট লাইট দ্রুত মেরামত করা হবে। বাজেট মিললেই পুরো পৌর এলাকায় আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ