শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

হিলি বন্দরে ব্লিচিং পাউডার লোডের সময় ট্রাকে আগুন

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে বন্দরের ওয়্যারহাউজের তিন নম্বর শেডে ব্লিচিং পাউডার ট্রাকে তোলার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল চারটার দিকে একটি বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড দেওয়ার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট পরিদর্শক সেলিম রেজা জিন্না বলেন, আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হেলেন জানান, শেডে প্রায় ৪০ মেট্রিক টন ব্লিচিং পাউডার মজুদ ছিল। এর মধ্যে তিনটি ট্রাকে পণ্য ওঠানো শেষ হলেও চতুর্থ ট্রাকে লোড দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ