শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

দিনাজপুরে র‍্যাবের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালানসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ১৭/০৮/২০২৫ তারিখ ভোর ০৪.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপির ০৭নং ওয়ার্ডের অন্তর্গত বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন উত্তর পার্শ্বে জনৈক মোঃ আব্দুল জব্বার এর দক্ষিন দূয়ারী বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে আসামি মোঃ মোরছালিনের শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভিতর অভিযান পরিচালনা করে ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ০১ টি ম্যাগাজিনে লোড করা ০৫ রাউন্ড তাজা গুলিসহ অভিযুক্ত ১। মোঃ মোসলেম (৩৫), ২। মুরসালিন বাবু (২৮), উভয় পিতা- আব্দুল জব্বার, উভয় সাং- বড়গ্রাম ছাইথুনখুড়ি, থানা- দিনাজপুর সদর, জেলা- দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ