শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি, কমেছে দাম

মো: লুৎফর রহমান.হিলি (দিনাজপুর) / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

এরই মধ্যে এ খবরে দু’দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। দুই দিন আগে ৭৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, প্রতিটি প্রতিষ্ঠান ৩০ টন করে আমদানির অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়।

আমদানিকারক নুর ইসলাম বলেন, “৩০ টন করে অনুমতি খুবই সীমিত, যা একটি ভারতীয় ট্রাকের সমান। আগে ২ হাজার থেকে ৫ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো।”

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৩ মার্চ এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ