শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দিনাজপুরে শতবর্ষের ঐতিহ্য নৌপথে কান্তজীউ বিগ্রহের মহাযাত্রা

ভুবন সেন,দিনাজপুর / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

প্রায় পৌনে তিনশ বছরের ঐতিহ্য এবং রাজপরিবারের শতবর্ষের প্রথা মেনে, দিনাজপুরে নদীপথে সম্পন্ন হলো শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহের মহাযাত্রা। জন্মাষ্টমীর একদিন আগে পূর্ণভবা নদীর দুই তীরে ভক্তদের ঢল নামে এই শোভাযাত্রা ঘিরে।

দিনাজপুরের কান্তনগর মন্দির থেকে নৌপথে রাজবাড়ীতে পৌঁছায় কান্তজীউ বিগ্রহ। পূজা-অর্চনা শেষে কান্তনগর ঘাট থেকে শুরু হয় যাত্রা, যা পূর্ণভবা নদীর প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে শতাধিক ঘাটে থামে। এসময় নদীর দুই তীরে দাঁড়িয়ে ভক্তরা দুধ, কলা, ফল, নারকেলসহ নানা উপহার উৎসর্গ করেন বিগ্রহকে।

শঙ্খধ্বনি, ঢাকের বাজনা ও ভক্তদের কীর্তনে উৎসবে মেতে ওঠে নদীর দুই তীর। যাত্রার নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিং, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মোঃ মনিরুজ্জামান এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম জানান, এই নৌযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি দিনাজপুরের প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে।

সন্ধ্যায় রাজবাড়ীতে পৌঁছে যাত্রা রূপ নেয় ভক্তির মহামিলনমেলায়। শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য ভক্তি, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আজও সমান জাঁকজমক নিয়ে পালিত হয়ে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ