শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে খানসামায় মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে খানসামা উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে পাকেরহাট শাপলা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি এস এম রকি’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরনবী ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি সাজু সরকার, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, মুক্ত খবরের প্রতিনিধি তারিকুল ইসলাম চৌধুরী, খোলা কাগজের প্রতিনিধি ফারুক আহমেদ, জনকণ্ঠের প্রতিনিধি লায়ন ইসলাম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি উজ্জ্বল রায়, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সুজন শেখ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বুলবুল ইসলাম, আলোকিত সকালের আলমগীর ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, কোন সরকারের সময়েই সাংবাদিকরা নিরাপদ নয়। আমরা কাজের নিরাপদ পরিবেশ চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ