শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বীরগঞ্জে গোডাউন থেকে ১৬ মেট্রিক টন সরকারি চাল জব্দ

দিনাজপুর প্রতিনিধি / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারের ‘মোমর ট্রেডার্স’-এর গোডাউন থেকে ১৬ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু ঘটনাস্থলে যান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন সন্ধ্যায় অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন।

প্রতিষ্ঠানের মালিক মো. জামিনুর রহমান বলেন, ডিও অনুযায়ী গত ৩ আগস্ট সরকার টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম পুলিশকে চালগুলো বরাদ্দ দেয়। বরাদ্দের নিয়ম অনুযায়ী টাঙ্গাইলের মেসার্স নিলয় ট্রেডার্স তা কিনে আমার কাছে বিক্রি করে। তিনি দাবি করেন, রসিদের ভিত্তিতে চালগুলো কিনেছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু জানান, সরকার আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে ২২.১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এর মধ্যে ১৬ মেট্রিক টন (৩০ কেজির ৫৩৩ বস্তা) চাল টাঙ্গাইলের মেসার্স নিলয় ট্রেডার্স কিনে বীরগঞ্জের ব্যবসায়ী জামিনুর রহমানের কাছে বিক্রি করে। প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তরের মার্কা রয়েছে। যেহেতু এই চাল বীরগঞ্জের জন্য বরাদ্দ ছিল না, তাই দায়ভার নেওয়া সম্ভব নয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে।

বীরগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ