শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৩, প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ভুবন সেন,দিনাজপুর / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শনিবার (২ আগষ্ট) দুপুরে শহরের নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন অফিসে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর বসে আসছিল। শনিবার বিকাল ৩ টায় ঘটনাস্থলে অভিযান চালায় সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানা পুলিশের যৌথবাহিনীর একটি দল।

এসময় জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে ২৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় জুয়া খেলার উপকরণ, ১৭ টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮ শ টাকা।

পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্যাম্যমান আদালত পরিচালনা করে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

অভিযানে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও পাবতীপুর সেনাক্যাম্পের টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে আটককৃতদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ