শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের সাথে হাইকমিশনার মনোজ কুমারের বৈঠক

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি বাণিজ্য বাড়ানোর পাশাপাশি দুই দেশের অভ্যন্তরে ছোট ছোট সমস্যা গুলো চিহ্নিত করতে দুই দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

বুধবার (৩০) বেলা আড়াইটায় হিলি সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের সিএন্ডএফ এজেন্ট,আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের অংশগ্রহণে এই দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

এতে ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সভাপতি আলাউদ্দিনের নেতৃত্বে ১১জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশের বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে বেশকিছু ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ীরা বন্দরের অভ্যন্তরীণ সমস্যা, আমদানি-রপ্তানির গতিবৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মনোজ কুমার বলেন, হিলি স্থলবন্দরে বাণিজ্য বাড়াতে রাস্তাঘাট প্রসস্ত, কাস্টমসের উদ্ধর্তন কর্মকর্তা,কোয়ারান্টাইন সহ যে সমস্যার কথা গুলো আপনাদের মাধ্যমে উঠে এসেছে সেগুলো আমাদের দেশের সরকারকে অবগতি করা হবে যাতে দ্রুত এসব সমস্যার সমাধান হয়।এছাড়াও রপ্তানির জন্য সময় বাড়ানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ