শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বীরগঞ্জে সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ভুবন সেন,দিনাজপুর / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এর উপর রয়েছে ময়লা পানি জমে থাকা ভয়াবহ জলাবদ্ধতা।

এই দুর্ভোগের দ্রুত সমাধানের দাবিতে রোববার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কবিরাজহাট অংশে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে উভয় দিকেই সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকেরা।

অবশেষে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এবং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নোংরা পানির দুর্গন্ধে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও পথচারীদের। তারা অবিলম্বে রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ