শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

এক নারীর উপর বর্বর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ভুবন সেন,দিনাজপুর / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রাণীকে বর্বর হামলার প্রতিবাদে এবং এর সাথে জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সর্বস্তরের সচেতন নাগরিকের ব্যানারে উক্ত মানববন্ধনটি আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, দিনাজপুরের বোচাগঞ্জে গত ২৩ জুলাই নীলা রাণী নামে এক নারীকে দেশীয় অস্ত্র দিয়ে মধ্যযুগীয় কায়দায় হামলা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। এই হামলার তীব্র নিন্দাসহ দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দবি জানানো হয়। নীলা রাণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও তিনি জামিনে বেরিয়ে এসেছেন। এখন ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে বিধান দত্ত, বিপ্লব কুমার সিংহ, উত্তম কুমার, শ্রীকান্ত রায়সহ সর্বস্তরের সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুল ও শরিফুল নীলা রানীকে দেশীয় অস্ত্র দিয়ে হামলার ভিডিও নিমিশেই ভাইরাল হয়। পরে ছেলে এনাফ চন্দ্র রায় বাদি হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ